রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা, নতুন করে আক্রান্ত ৮৯

0
281
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে দ্বিগুণ হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯ জন।
মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২০৫-এ। শুক্রবারও সেই সংখ্যাটা ছিল ১১৬। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট তেমনটাই জানাচ্ছে। করোনা লাফিয়ে বাড়ছে কেরলা, মহারাষ্ট্রেও। সারা দেশে এখনও পর্যন্ত ৩ হাজার ৩৯৫ জন কোভিড পজিটিভ। জানা গিয়েছে কলকাতায় ২১ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সিএমআরআই হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন।
তিন বছর পর ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন উপপ্রজাতি এলএফ ডট সেভেন, জেএন ডট ওয়ান, এনবি ওয়ান ডট এইট ডট ওয়ান।