গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment পর্দায় ‘সৌরভ’ হচ্ছেন রাজকুমার রাও

    পর্দায় ‘সৌরভ’ হচ্ছেন রাজকুমার রাও

    0
    161
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    প্রাক্তন সফল ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মিত হওয়ার ঘোষণার পর থেকে নানা গুঞ্জনই ডাল পালা মেলেছে। পর্দায় সৌরভ গাঙ্গুলির ভূমিকায় অভিনয়ের দৌড়ে এগিয়ে ছিলেন বলিউড তারকা রণবীর কাপুর,আয়ুষ্মান খুরানার নাম।

    তবে এবার খবর,বায়োপিকে সৌরভের ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার রাও।এমনটা নিশ্চিত করেছেন সৌরভ গাঙ্গুলি নিজেই। তবে শুটিংয়ের সময়সূচি নিয়ে কিছু জটিলতা থাকায় ছবিটি পর্দায় আসতে অন্তত এক বছরের বেশি সময় লাগবে বলে জানা গেছে।সম্প্রতি বর্ধমানের এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন তিনি। এসময় সৌরভ গাঙ্গুলি বলেছেন, শুনেছেন, রাজকুমার রাও তাঁর চরিত্রে অভিনয় করবেন।তবে শুটিংয়ের সময় ঠিক করা নিয়ে কিছু সমস্যা আছে,তাই সিনেমা মুক্তি পেতে এক বছরের বেশি সময় লাগবে।উল্লেখ্য প্রিন্স অব কলকাতা সৌরভ গাঙ্গুলির ক্রিকেটযাত্রা নিয়ে বায়োপিকটি প্রযোজনা করছে পরিচালক লাভ রঞ্জনের প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস।জানা গেছে, সিনেমাটির কাজ এখনও প্রাথমিক স্তরে রয়েছে।কবে মুক্তি পাবে, বা বাকি শিল্পী কারা থাকবেন এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

    এদিকে, রাজকুমার রাওয়ের হাতে রয়েছে আরও কিছু বড় প্রজেক্ট।খুব শিগগিরই তাকে দেখা যাবে,ভুল চুক মাফ ছবিতে,যেখানে তার বিপরীতে রয়েছেন ওয়ামিকা গাব্বি।এছাড়াও ২০২৫ সালের ২০ জুন মুক্তি পেতে চলেছে তার গ্যাংস্টার ড্রামা ,মালিক।