
আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী জয়শঙ্কর, ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য থেকে অভিনেতা অক্ষয় কুমার।
মেঘালয়ের শিলংয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সাধারণের সঙ্গে মিশে যোগাভ্যাস করেছেন। দিল্লিতে যোগ দিবসে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যোগ দিবসে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য, অভিনেতা অক্ষয় কুমার। উত্তরপ্রদেশের ঝাঁসিতে যোগ দিবসে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগা আদিত্যনাথ। যোগ দিবসে অংশগ্রহণ করেছেন দেশের জওয়ানরাও।
লে লাদাখে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ আইটিবিপি-র ৪৭তম ব্যাটালিয়নের জওয়ানরা ১৪ হাজার ফুট উচ্চতায় প্যাংগং লেকের ধারে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছেন।
