গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National প্রধানমন্ত্রীর বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ

    প্রধানমন্ত্রীর বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ

    0
    17
    ছবি সৌজন্যে : এক্স
    দেশবাসীকে করোনাকালের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই বিশেষ বার্তার পরেই জরুরি বৈঠকে বসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
    জানা গিয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গঠিত মন্ত্রিপরিষদীয় গোষ্ঠীর সঙ্গে একটি বৈঠকে সোমবার সভাপতিত্ব করছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর বৈঠকে যুদ্ধের কারণে বিপর্যস্ত অর্থনীতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বৈঠকে সংশ্লিষ্ট সকল মন্ত্রকের সচিবরা মধ্যপ্রাচ্যে বিরাজমান গুরুতর পরিস্থিতি সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রীকে অবহিত করবেন। এছাড়াও, বর্তমান সার্বিক পরিস্থিতির একটি বিশদ পর্যালোচনা করা হবে।