সংসদে সহকর্মীকে বাধা নয়, বিরোধীদের রাজনাথ  

0
157
Rajnath of the opposition is not a hindrance to colleagues in Parliament
Rajnath of the opposition is not a hindrance to colleagues in Parliament
সংসদে অধিবেশন চলাকালীন যখন কোনও সহকর্মী বক্তৃতা করবেন, তখন বাকি সাংসদেরা যেন বাধা না দেন। সর্বদলীয় বৈঠকে বিরোধীদের বার্তা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
শুধু তাই নয়, অধিবেশন চলাকালীন সকলকে সংযত থাকার উপদেশ দিয়েছেন তিনি। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে রবিবার সংসদে সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেস ছাড়া সব বিরোধী দলই উপস্থিত ছিল। সেই বৈঠকে সভাপতিত্ব করেছেন রাজনাথ সিং। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজেজু জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আবেদন করে বলেছেন, সাংসদরা গণতন্ত্রকে শক্তিশালী করতে বদ্ধ পরিকর। যখন কোনও সদস্য সংসদে কথা বলেন, তখন হস্তক্ষেপ করা এবং বাধা দেওয়া উচিত নয়। সেই কথা বলতে গিয়ে রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টেনে এনেছেন।বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণের সময় লোকসভা এবং রাজ্যসভায় বিরোধীরা হই হট্টগোল করেন। রাজনাথ সিং বলেছেন, সংসদীয় গণতন্ত্রের জন্য ভাল নয়। প্রধানমন্ত্রী যখন কথা বলেন, তখন সেটা সংসদ এবং দেশের শোনা উচিত।