
১৯৬৫ সালের যুদ্ধের প্রেক্ষিতে অক্ষয় কুমারের স্কাই ফোর্স দেখে মুগ্ধ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ২৪ জানুয়ারি মুক্তি পেতে চলেছে স্কাই ফোর্স।
আর এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। গল্পে ফুটে উঠবে ১৯৬৫ সালের যুদ্ধে ভারতীয় বায়ুসেনার কথা। মুক্তির আগে স্কাই ফোর্সের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সঙ্গে ছিলেন ভারতের তিন প্রতিরক্ষা বাহিনীর প্রধান। হাজির ছিলেন অক্ষয় কুমার-সহ ছবির গোটা টিম। তাঁরই এই পোস্ট শেয়ার করেছেন অক্ষয় কুমার। অভিনেতা পোস্টে লিখেছেন, ধন্যবাদ স্যার। স্কাই ফোর্সের টিম অত্যন্ত সম্মানিত যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং তিন প্রতিরক্ষা বাহিনীর প্রধান সময় বের করে এই ছবিটি দেখলেন। ছবিকে আশীর্বাদ দিলেন। তাঁরা এই ছবিটি অত্যন্ত কৃতজ্ঞতা, সম্মান এবং গর্বের সঙ্গে বানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর কথা তুলে ধরার জন্য।
স্কাই ফোর্স ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার, সারা আলি খান, নিমরত কৌর, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন অভিষেক অনিল কাপুর, সন্দীপ কেওলানি।








