গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home International চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক রাজনাথ সিংয়ের

    চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক রাজনাথ সিংয়ের

    0
    118
    ছবি সৌজন্যে : এক্স
    সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন বা এসসিও-এর বৈঠকে যোগ দিয়ে চিনের প্রতিরক্ষামন্ত্রী আডমিরাল ডং জুনের সঙ্গে আলাদা বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে সীমান্তে উত্তেজনা প্রশমন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য বেজিংকে দিল্লি একাধিক প্রস্তাব দিয়েছে বলে সূত্রের খবর।
    প্রস্তাবগুলির মধ্যে ২০২৪ সালের ডিস-এনগেজমেন্ট অর্থাৎ সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছানো মেনে চলা, মতানৈক্য নিরসনে প্রতিনিধিস্তরের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা ইত্যাদি বিষয় রয়েছে।
    সূত্রে আরও খবর, চিনের প্রতিরক্ষামন্ত্রীকে পাক মদতপুষ্ট সন্ত্রাস নিয়ে নয়াদিল্লির উদ্বেগের কথাও তুলে ধরেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ। এ-ও জানিয়েছেন যে, সীমান্তপারের সন্ত্রাস মোকাবিলায় এবার থেকে অপারেশন সিঁদুরের মতো পদক্ষেপ করবে ভারত।