গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National গালওয়ান সংঘর্ষের চার বছর পর চিন সফরে রাজনাথ!

    গালওয়ান সংঘর্ষের চার বছর পর চিন সফরে রাজনাথ!

    0
    136
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    গালওয়ান সংঘর্ষের প্রায় চার বছর পর এই প্রথমবার চিন সফরে যেতে পারেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। চলতি মাসের শেষ দিকে চিনের কিংডাও শহরে অনুষ্ঠিত হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক।
    সূত্রে খবর, সেই বৈঠকে চিনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজনাথকে। উল্লেখ্য, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শেষবার চিনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল দং জুনের সঙ্গে দেখা করেন লাওসে অনুষ্ঠিত এডিএমএম-প্লাস সম্মেলনে। পূর্ব লাদাখ থেকে সেনা অপসারণে সম্মত হওয়ার পর সেটা ছিল দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের প্রথম সরাসরি সাক্ষাৎ।
    এসসিও-র সভাপতিত্ব এখন চিনের হাতে। দিল্লিতে সম্প্রতি ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রির সঙ্গে চিনের ভাইস ফরেন মিনিস্টার সুন ওয়েইডংয়ের আলোচনার সময়ও ভারত চিনের সভাপতিত্বকে সমর্থনের বার্তা দিয়েছিল।