সশস্ত্র বাহিনীকে তৈরি থাকার আহ্বান রাজনাথের 

0
154

ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।এ ছাড়া রাশিয়া-ইউক্রেন ও ইসরায়েল-হামাস যুদ্ধের দিকে নজর রাখা এবং অপ্রত্যাশিত যেকোনো কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

 

লখনৌতে জয়েন্ট কমান্ডারস কনফারেন্সে দেওয়া ভাষণে রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশ, চীনসহ অন্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন।সেই সঙ্গে ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে, তার একটা ধারণা নিয়ে অপ্রত্যাশিত যেকোনো কিছু মোকাবিলায় তৈরি থাকুন।ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে উসকানি মোকাবিলায় সমন্বিত, দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া দেখানোর ওপর জোর দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই সঙ্গে ভবিষ্যতে যুদ্ধসহ ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, তার জন্যও প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন তিনি।রাজনাথ সিং বলেছেন,বিশ্বজুড়ে অস্থিরতা সত্ত্বেও, ভারত এক বিরল শান্তি উপভোগ করছে ও দেশ শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে।তবে ভারত-চীন সীমান্ত ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে, তা এই অঞ্চলের শান্তি-স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে। বর্তমান পরিস্থিতির ওপর গুরুত্ব দিতে হবে। এই মুহূর্তে চারপাশে যা যা ঘটছে, সেগুলোর ওপর নজর রাখতে হবে।পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরো শক্তিশালী করতে হবে।