গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Alipurduar রাজ্য বিপর্যয় ঘোষণার দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি রাজু-র

    রাজ্য বিপর্যয় ঘোষণার দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি রাজু-র

    0
    2605
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    রাজ্য বিপর্যয় ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। শুধু তাই নয়, বিপর্যস্ত এলাকার ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের সঙ্গে আলোচনার অনুরোধও করেছেন তিনি।
    কেন রাজ্য বিপর্যয় ঘোষণার দাবি জানিয়েছেন তার ব্যাখ্যা দিতে গিয়ে রাজু বিস্তা চিঠিতে লিখেছেন অতিভারী বৃষ্টিতে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল, তরাই এবং ডুয়ার্স এলাকা বিপর্যস্ত। দার্জিলিং এবং কালিম্পংয়ের বিস্তীর্ণ এলাকায় ধস নেমেছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের ধসকে রাজ্য বিপর্যয় ঘোষণা করুক রাজ্য। তার ফলে সাহায্য এবং ক্ষতিপূরণ পাওয়ার পথ প্রশস্ত হবে বলে মনে করেন তিনি। রাজু বিস্তার দাবি ২০২৩-এ তিস্তার বন্যাকে বিপর্যয় ঘোষণা করতে ব্যর্থ হয়েছিল রাজ্য সরকার।
    ফলে ওই দুর্যোগে ক্ষতিগ্রস্তরা যথাযথ ক্ষতিপূরণ এবং সহায়তা থেকে বঞ্চিত হয়েছে।