রাজ্যসভা : সুপ্রিম কোর্টে কংগ্রেস নেত্রী নটরাজন

0
17
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন। যে পদ্ধতিতে মনোনয়ন বাতিল করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর আবেদন দ্রুত শোনার আর্জি জানিয়েছেন মীনাক্ষী।
সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলছে। তবে মনে করা হচ্ছে, মীনাক্ষীর আর্জির প্রেক্ষিতে শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চ বৃহস্পতিবার প্রথম দিকেই এই মামলাটি শুনবে। মধ্যপ্রদেশে থেকে মীনাক্ষী-কে রাজ্যসভায় পাঠানোর পরিকল্পনা করেছিল কংগ্রেস। কিন্তু মামলার কথা গোপন করার অভিযোগে তাঁর মনোনয়নপত্রই বাতিল করে দেয় নির্বাচন কমিশন। মীনাক্ষী মামলা গোপন করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কংগ্রেসও মীনাক্ষীর বিরুদ্ধে এমন কোনও মামলা থাকার অভিযোগ খারিজ করে দিয়েছে। ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় শাসকদল বিজেপির ১৬৩ এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের ৬৬ জন বিধায়ক রয়েছেন।
আগামী ১৮ জুন তিনটি রাজ্যসভা আসনে সেখানে ভোট হওয়ার কথা ছিল। জয়ের জন্য কোনও প্রার্থীকে অন্তত ৫৮টি প্রথম পছন্দের ভোট পেতে হত। কিন্তু কংগ্রেস একটি আসনে লড়লেও বিজেপি তিনটি আসনেই প্রার্থী দিয়েছিল। কিন্তু মনোনয়ন বাতিলের খবর মেলার পরে তাঁদের ফিরিয়ে আনা হয়। এর ফলে বিজেপির তিন প্রার্থী — তরুণ চুঘ, রজনীশ আগরওয়াল এবং মহেশ কেওয়াটের জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। কারণ মনোনয়ন জমা দেওয়ার সময় পেরিয়ে যাওয়ায় কংগ্রেস এখন বিকল্প প্রার্থী দিতেও পারবে না।