গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata ওয়াকফ নিয়ে প্রতিবাদ কলকাতায়

    ওয়াকফ নিয়ে প্রতিবাদ কলকাতায়

    0
    142
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সংসদের দই কক্ষেই ওয়াকফ সংশোধনী বিল পাস হতেই এবার প্রতিবাদ কলকাতায়। শুক্রবার পার্ক সার্কাসে ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় বিক্ষোভ দেখিয়েছেন রাজ্যের সংখ্যালঘু সংগঠনের সদস্যরা।
    জয়েন্ট ফোরাম অফ ওয়াকফ প্রোটেকশনের বিক্ষোভের জেরে কয়েক ঘণ্টার জন্য পার্ক সার্কাসে কার্যত স্তব্ধ হয়ে যায়। রাজ্যের একাধিক সংখ্যালঘু সংগঠনের তরফে পার্ক সার্কাস সেভেন পয়েন্টে সভার আয়োজন করা হয়।প্রতিবাদ বিক্ষোভ থেকেই রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান জানিয়েছেন যদি আন্দোলনের মাধ্যমে কৃষক বিল প্রত্যাহার হতে পারে, তবে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে তাঁদের প্রতিবাদ আন্দোলন জারি থাকবে।
    লোকসভার পর রাজ্যসভাতেও গভীর রাতেও পাস হয় ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করলেই বদলে যাবে ৭০ বছর পুরনো ওয়াকফ আইন।