কংগ্রেস অফিসে হামলায় জামিন রাকেশের, তবে জেলমুক্তি নয়

0
78
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুর হামলার ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংকে জামিন দিয়েছে শিয়ালদহ আদালত। তবে এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না।
তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে। বৃহস্পতিবার বিচারক রাকেশ সিং সহ ৬ জনকে হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন। প্রদেশ কংগ্রেস অফিসে হামলার ঘটনায় রাকেশ সিং সহ ৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তারমধ্যে রাকেশ সিংয়ের ছেলে শিবম আগেই জামিন পেয়েছেন। অভিযুক্তদের অন্তর্বর্তী জামিন দিলেই তদন্তকারীদের সহযোগিতা করতে হবে।
আদালতের অনুমতি ছাড়া শহর ছাড়তে পারবেন না কেউ। এমনই নির্দেশ দিয়েছেন বিচারক।