৫ দিন পর ট্যাংরা থেকে গ্রেফতার রাকেশ সিং

0
193
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রদেশ কংগ্রেসের সদর দফতরে হামলার ঘটনায় অবশেষে পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ সিং। মঙ্গলবার রাতে ট্যাংরার একটি আবাসন থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
ওইদিন প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনা ঘটে। রাহুল গান্ধী-সহ কংগ্রেসের নেতাদের ছবি ও তাদের দলীয় পতাকায় আগুনও ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিং এবং তাঁর দলবলের নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরই বেশ কয়েকজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কিন্তু অভিযুক্ত রাকেশের নাগাল পাচ্ছিল না পুলিশ। গত রবিবার রাতে রাকেশের বাড়িতে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। যদিও সেখানে তাঁর খোঁজ পাওয়া যায়নি। এরপরই রাকেশ পুত্র শিবমকে দফায় দফায় জেরা করা হয়।
পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও এই ঘটনার পরেই আড়ালে থেকেই একটি ভিডিও বার্তা দেন রাকেশ সিং।