
বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য করে চরম বিপাকে ইউটিউবার রণবীর আল্লাবাদিয়া। ইন্ডিয়াস গট ট্যালেন্ট শোতে বাবা মায়ের যৌনতার ব্যাপারে অশালীন মন্তব্য করার পর তোপের মুখে পড়েন তিনি। ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।আদালতেও তিরষ্কার করা হয়েছে।এই বিতর্কের প্রভাব ব্যক্তিগত জীবনেও পড়েছে রণবীরের।প্রেমিকা নিক্কি শর্মার সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জনও উঠেছে।
এ ঘটনায় শুধু রণবীরই নয়, বিতর্কিত মন্তব্যের তদন্তে সমন পাঠানো হয়েছিল বলিউডের চর্চিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের কাছেও। তিনি সেই অনুষ্ঠানে হাজির ছিলেন।কিন্তু রাখি এই সমন প্রত্যাখ্যান করেন।পাল্টা নানা অনুযোগ রেখে ক্ষোভ উগরে দিয়েছেন। তবে তদন্তে সব রকম সাহায্যের আশ্বাস মিলেছে রাখির পক্ষ থেকে।২৭ তারিখে তাকে তার জবানবন্দি দিতে বলা হয়েছে।রাখি বলেছেন, যে সব ধর্ষণ মামলা পাঁচ থেকে ১০ বছর ধরে জমে রয়েছে সেগুলোর কথা ভাবুন। সেই মেয়েদের মা-বাবার মনের অবস্থাটা বুঝুন।দোষীদের শাস্তি দিন। কোনো অন্যায় করেন নি।রাখি আরো বলেছেন, এখন তিনি দুবাইয়ে থাকেন।হাতে কাজও নেই। টাকা পয়সা খরচ করার সামর্থ্যও নেই। যদি তাঁকে ভিডিও কল করা হয় তাহলে সবটা বলে দেবেন কারণ তিনি একজন আর্টিস্ট। টাকা দিয়ে তাঁকে শোতে নিয়ে গেছে, সাক্ষাৎকার দিয়েছেন,ব্যাস।
রাখি সাওয়ান্তে বলেছেন, তিনি তো কোনও অশ্লীল মন্তব্য করেন নি। সমন পাঠিয়ে কোনো লাভই হবে না। এক পয়সাও দিতে পারবেন না, তিনি ভিখারি। এদিকে,পর্দায় কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই সর্বাধিক আলোচিত রাখি সাওয়ান্ত।সম্প্রতি নতুন করে বিয়ের খবরে শিরোনামে আসেন অভিনেত্রী। জানা গেছে, পাকিস্তানি এক পুলিশ কর্তাকে বিয়ে করতে যাচ্ছেন রাখি।








