
ওয়ার্ক আউট করতে গিয়ে গুরুতর চোট পান অভিনেত্রী রাকুলপ্রীত সিং। আপাতত তিনি সম্পূর্ণ বিশ্রামে। এর আগে অভিনেত্রীর টিমের পক্ষ থেকে জানানো হয় যে তিনি ৮০ কেজির ডেডলিফ্ট করছিলেন বেল্ট না পরে।
তাতেই কোমরে টান ধরে তার।এখন কেমন আছেন নায়িকা? নিজেই জানিয়েছেন সেই কথা।সম্প্রতি একের পর এক বিপদ এসে ভর করছে রাকুলপ্রীত সিং ও তার পরিবারের ওপর।জুলাইয়ে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন তার ভাই। অন্যদিকে আর্থিক বিপর্যয়ে পড়ে অভিনেত্রীর শ্বশুর ও স্বামীর প্রযোজনা প্রতিষ্ঠান পূজা এন্টারটেইনমেন্ট।সেগুলো কাটিয়ে ওঠার আগেই নিজের অসুস্থতার খবর জানিয়েছিলেন রাকুল। বলেছিলেন, ৫ অক্টোবর ৮০ কেজি ওজনের একটা ডেডলিফট তুলেছিলেন। তখনই টেলবোনে ব্যথা অনুভব করেছিলেন। তবে সেই ব্যথা যে এত ভোগাবে কে জানত, প্রথমে ব্যথাকে খুব একটা পাত্তা দেননি অভিনেত্রী রাকুলপ্রীত সিং।চালিয়ে গিয়েছিলেন ওয়ার্কআউটের পাশাপাশি শুটিংও।এর পর নিজের জন্মদিনে টের পেয়েছেন ইনজুরির ভয়াবহতা। রাকুল জানিয়েছেন, সন্ধ্যা নাগাদ শুরু হয় ভয়ানক যন্ত্রণা। নিজের পোশাকটা পর্যন্ত পরিবর্তন করতে পারছিলেন না তিনি। ব্যথায় জ্ঞানও হারিয়ে ফেলেন, কমে যায় রক্ত সঞ্চালন। ভেস্তে যায় জন্মদিনের পার্টিও।এই দুঃসময়ে স্বামীকে ছায়ার মতো পাশে পেয়েছেন রাকুল। তার প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি। লিখেছেন শারীরিক অসুস্থতায় শুধু সেবা করাটা মুখ্য নয়, মানসিক সাপোর্টও এ সময় খুব দরকার। জ্যাকি সেটা দারুণভাবে করেছে। সারাক্ষণ পাশে থেকেছে, সাহস দিয়েছে।এদিকে এখনো রাকুল পুরোপুরি সুস্থ হননি। বলেছেন,এটা শুধু ১০ দিনের বিষয় নয়। পুরোপুরি সুস্থ হতে এখনো আরো সময় লাগবে। এখন ষষ্ঠ সপ্তাহ চলছে। আশা করছি, দু সপ্তাহ পরে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
অন্যদিকে,বর্তমানে রাকুলের হাতে আছে তামিল ছবি ইন্ডিয়ান থ্রি এবং হিন্দি ,দে দে পেয়ার দে টু। ছবিগুলোতে তার সঙ্গে অভিনয় করছেন কমল হাসান ও অজয় দেবগণ।
