
জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগাঁও -তে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এরপর পাল্টা হামলা পাকিস্তানের।
একরাতের ব্যবধানে যুদ্ধে জড়িয়ে পড়েছে দু’ দেশ।ইতিমধ্যে অনেক নামিদামি তারকা এ হামলার পক্ষ নিয়ে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী রাকুল প্রীত সিংও তাদের মধ্যে একজন।তবে রাকুলের সেই পোস্ট ,হাহা রিয়াক্ট দিয়ে ভরে গেছে। অভিনেত্রীর বক্তব্যের সঙ্গে যে একমত নন তাঁর ফ্যান ফলোয়াররা, তা জানান দিচ্ছে পাবলিক রিয়েকশন।ফেসবুকে রাকুল প্রীত সিং অপারেশন সিঁদুর-এর একটি পোস্টকার্ড শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন,আমাদের বীরদের অতুলনীয় সাহসকে শ্রদ্ধা ও সালাম।এদিকে ভারতের এই হামলায় সন্তুষ্টি প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা।
বলিউড তো বটেই,দক্ষিণী ইন্ডাস্ট্রির পক্ষ থেকেও অপারেশন সিঁদুরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করেছেন অক্ষয় কুমার, রজনীকান্ত, চিরঞ্জীবী, আল্লু অর্জুনের মতো তারকারা।









