রাম-বাম-কং চায় না স্বচ্ছ পরীক্ষা হোক, পাল্টা তৃণমূল

0
250
ছবি সৌজন্যে : নিজস্ব

সবাই চায় স্বচ্ছ পরীক্ষা হোক, কিন্তু রাম-বাম-কং, এরা মিলে কোর্টে গিয়ে জটিলতা তৈরি করছে। বিরোধীদের একযোগে আক্রমণ করেছে তৃণমূল।

দলের নেতা কুণাল ঘোষ বলেছেন ৩৫ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ হবে, যেই মুহূর্তে বিরোধীরা বিষয়টি জানতে পেরেছে, পরীক্ষার মুখে কখনও নতুন ছেলেমেয়ে যারা পরীক্ষা দিচ্ছে, তাদের কেউ ডিস্ট্রাব করে, কিন্তু এঁরা করে। তাঁর কথায় বিজেপি চায় না চাকরি হোক। এজন্য প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পোস্ট করে চন্দ্রকোণায় গ্রেফতার হয়েছে এক বিজেপি কর্মী।

এদিকে চন্দ্রকোণায় গ্রেফতার ওই বিজেপি কর্মী অরিন্দম পালকে আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি পুলিশ হেফাজতে থেকে পরীক্ষা দিতে পারবেন অভিযুক্ত বিজেপি কর্মী।