
চাকরির দাবিতে কলকাতা থেকে জেলা শিক্ষকদের বিক্ষোভে উত্তালের দিনেই একই ইস্যুতে পথে নেমেছে তৃণমূলও। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেছে তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ।
মিছিল থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ বলেছেন তাঁরাও চান শিক্ষিকরা স্কুলে ফিরুক। তাঁর দাবি রাম-বাম চক্রান্ত করে শিক্ষাব্যবস্থার পরিকাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধেই প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছে তৃণমূলের ছাত্র যুবরা।
মিছিল থেকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেছেন বিজেপি-বামেরা চক্রান্ত করে বাজ্যকে পিছনে ফেলার চেষ্টা করছে। চাকরিবাতিলের জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিকাশ ভট্টাচার্যকে কাঠগড়ায় তুলেছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য।
