গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home East Medinipur নন্দীগ্রামে রামমন্দির গড়বেন, দাবি শুভেন্দুর

    নন্দীগ্রামে রামমন্দির গড়বেন, দাবি শুভেন্দুর

    0
    475
    ছবি সৌজন্যে :ফেসবুক

    এবার নন্দীগ্রামের সোনাচূড়াতে রামমন্দির নির্মাণ করা হবে। অযোধ্যায় রামমন্দির নির্মাণের বর্ষপূর্তিতে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে দাঁড়িয়ে ঘোষণা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    বুধবার নন্দীগ্রাম ও ২ নম্বর ব্লকে বিশেষ শোভাযাত্রায় বাইক এবং টোটো নিয়ে সামিল হন বহু মানুষ। এছাড়াও শোভাযাত্রা পা মেলান অনেকে। শোভাযাত্রা শেষে রাজ্যের বিরোধী দলনেতা ঘোষণা করেন, আগামী ৬ এপ্রিল ভিত পুজোর মধ্যে দিয়ে রামমন্দির তৈরির কাজ শুরু হবে।

    পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র এবং গেস্ট হাউসও তৈরি করা হবে বলে দাবি করেন শুভেন্দু।