
রামনবমী উপলক্ষ্যে উত্তরপ্রদেশের বারাণসীতে দেখা গিয়েছে সম্প্রীতির চিত্র। রাম নবমীর পূণ্য তিথিতে মুসলিম মহিলারাও এদিন শ্রীরামের আরতি করেছেন। সেই সঙ্গে বার্তা দিয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভালোবাসার। সংখ্যালঘু মহিলারা পুজোর সামগ্রী দিয়ে সজ্জিত থালা দিয়ে আরতি করেছেন রামের, উর্দু ভাষায় করেন রঘুনন্দনের আরতি।
মুসলিম মহিলা ফাউন্ডেশন এবং বিশাল ভারত সংস্থানের যৌথ উদ্যোগে এই মেগা আরতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছছে বারাণসীতে লামাহি গ্রামে। দেশ যখন ওয়াকফ সংশোধনী আইন-এ দ্বিধাবিভক্ত, দিকে দিকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা তখন খাস রাম জন্মভূমের কয়েক কিলোমিটার দূরে অবস্থিত বারাণসীতে এই সম্প্রীতির ছবি অনন্য নজির স্থাপন করেছে।
