
আসন্ন রামনবমী উপলক্ষে হাওড়া সিটি পুলিশ শহরের স্পর্শকাতর এলাকায় টহলদারি শুরু করেছে। শিবপুর থেকে হাওড়া ময়দান পর্যন্ত রামনবমীর মিছিলে পরপর দু’বছর অশান্তি বাধে।
গতবছর অবশ্য শান্তিতে মিছিল হয়।এবার শান্তিপূর্ণ মিছিল যাতে হয় তারজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। হাওড়া সিটি পুলিশের ডিসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ মাহাত বলেছেন এলাকায় বাড়তি নজরদারি রাখা হচ্ছে।সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমেও উঁচু বহুতল গুলোয় পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে, রামনবমী উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি উত্তরপাড়া শহরে রামনবমী উপলক্ষে মাখলা সেবা সদন থেকে হিন্দমোটর দেশবন্ধু পার্ক পর্যন্ত রুট পরিদর্শন করেছেন। অন্যদিকে, নবদ্বীপ হাসখালি সহ বিভিন্ন জায়গায় চলছে পুলিশের নিরাপত্তা ক্ষতিয়ে দেখার কাজ। আগামি ৬ তারিখে রামনবমী আর সেই জন্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পুলিশের তরফ থেকে মিছিলের রাস্তা ক্ষতিয়ে দেখার কাজ ।
সেই রকমই নবদ্বীপ এবং হাসখালি থানার পুলিশকে দেখা গেল যেই রাস্তায় রামনবমীর মিছিল হবে সেই সকল রাস্তা পরিদর্শন করতে ।এদিকে, কলকাতার চিৎপুরে পরিদর্শন করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।








