গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata এবার সল্টলেকে রামমন্দির নির্মাণে পোস্টার

    এবার সল্টলেকে রামমন্দির নির্মাণে পোস্টার

    0
    80
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এবার রামমন্দির নির্মাণে পোস্টার, ব্যানার পড়ল সল্টলেকে। আহ্বায়ক সঞ্জয় পয়রার নামে করুণাময়ী, সিসি সেন্টার সহ সল্টলেকের বিভিন্ন এলাকায় এই ব্যানার-পোস্টার দেওয়া হয়েছে।
    সঞ্জয় পয়রা বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি। মার্চ মাসের ২৬ তারিখ রামনবমীর দিন মন্দিরের শিলান্যাস হবে বলে দাবি করেছেন সঞ্জয় পয়রা। অযোধ্যার রামমন্দিরের আদলেই এই নির্মাণ হবে বলে জানিয়েছেন তিনি। রামন্দির নির্মাণের জন্য ১ টাকা করে দান সংগ্রহ করা হবে। শুধু রামমন্দির নয়, হাসপাতাল, স্কুলও তৈরি হবে। সঞ্জয় পয়রা বলেছেন জমি চিহ্নিত হয়ে গিয়েছে। কিন্তু এখন ডিসক্লোজ করলে বাধার মুখে পড়তে পারেন বলে তিনি এখন জানাবেন না। যত মন্দিরময় হবে, রামময় হবে ততই রামরাজ্য প্রতিষ্ঠা হবে। এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায় রামরাজ্যের মূল কথা মানুষকে সুখে-আনন্দে এবং সুরক্ষিত রাখা।
    এরাজ্যে এখন এটাই প্রয়োজন। পাল্টা তৃণমূলের কুণাল ঘোষ বলেছেন সুতো দিয়ে পুতুল নাচের মত নির্দেশ আসছে দিল্লি থেকে।