অযোধ্যায় পালিত রামমন্দিরের প্রথম বর্ষপূর্তি

0
217
ছবি সৌজন্যে : এক্স
মহা উৎসাহ-উদ্দীপনায়, হোমযজ্ঞ, বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পালিত হয়েছে অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা মহোৎসবের প্রথম বর্ষ পূর্তি উদযাপন। এই উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। বিশেষ করে লক্ষ লক্ষ পুণ্যার্থী রামলালার পুজো দিতে ভিড় করেছেন অযোধ্যায়।
কোথাও তিল ধারণের জায়গা নেই। সকালে শুক্ল যজুর্বেদ থেকে অগ্নিহোত্র মন্ত্রোচ্চারণ হয়েছে। এরপরেই ৬ লক্ষ বার শ্রীরাম মন্ত্রোচ্চারণ হয়েছে। তারসঙ্গেই পাঠ করা হয়েছে রামরক্ষা স্তোত্র ও হনুমান চালিশা।বাইকার পর শুরু হয়েছে ভজন-কীর্তন অনুষ্ঠান। ট্রাস্টের দাবি অনুযায়ী, ১ জানুয়ারি রামমন্দিরে ২ লক্ষ ভক্ত সমাগম হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক্সবার্তায় তিনি লিখেছেন, ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক ক্ষেত্রে এই মন্দির এক মহান ঐতিহ্য। শতাব্দীর পর শতাব্দী ধরে ত্যাগ, সংগ্রাম এবং ভক্তিনিষ্ঠার দ্বারা এই মন্দির স্থাপনা হয়েছে।
এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে মুণ্ডচ্ছেদ এবং পৌষ সংক্রান্তি থেকে শুরু হতে চলা মহাকুম্ভ ভন্ডুল করে দেওয়ার হুমকি দেওয়ায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতবছর ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় গিয়ে রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন।