
পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি রমজানকে সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।রাষ্ট্রসংঘ মহাসচিব রমজান মাস উপলক্ষে বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ভিডিও বার্তায় বলেছেন, রমজান সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে।
গুতেরেস বলেছেন, রমজান হলো পরিবার ও সম্প্রদায়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ এবং কম ভাগ্যবানদের স্মরণ করারও একটি সুযোগ।একইসঙ্গে গাজা এবং বৃহত্তর অঞ্চল সুদান, সাহেলের দিকে ইঙ্গিত করে গুতেরেস বলেছেন, যারা বাস্তুচ্যুত এবং সহিংসতার মধ্যে এই পবিত্র সময় কাটাবেন, তাদের সকলের প্রতি একটি বিশেষ বার্তা জানাতে চান। তিনি তাদের পাশে আছেন।
