গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Howrah বেলুড়ে রামকৃষ্ণর ১৯০ তম জন্মমহোৎসবে পালন 

    বেলুড়ে রামকৃষ্ণর ১৯০ তম জন্মমহোৎসবে পালন 

    0
    199
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম জন্ম মহোৎসবে সেজে উঠেছে বেলুড় মঠ। ভোর সাড়ে চারটে মিনিটে মঙ্গলারতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে।
    এরপর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তা সারাদিন চলেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরের ডানদিকে গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলছে নানান ধর্মীয় অনুষ্ঠান। বেদ পাঠ, স্তব গান, ভজন, রামকৃষ্ণ পুঁথি পাঠ ও ব্যাখ্যা, পদাবলী কীর্তন, ভক্তিগীতি, বাউল গান, কবিগান, লোকগীতি। এ ছাড়াও আজকের এই বিশেষ দিনে ঠাকুরের নির্দেশে বেলুড় মঠ প্রাঙ্গন সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া হয় দর্শনার্থী ও মেলার উদ্দেশ্যে। সমগ্র মঠ জুড়েই ব্যবসাদাররা নানান পসরা সাজিয়ে বসেছেন।
    সকাল থেকেই চলছে বেচাকেনা। এছাড়াও বেলা ১১ টা থেকে দুপুর দুটো পর্যন্ত হাতে হাতে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে মা সারদা সদাব্রত প্রসাদালয়ে।