গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment ইতিহাস, রামায়ণের বাজেট ৪ হাজার কোটি 

    ইতিহাস, রামায়ণের বাজেট ৪ হাজার কোটি 

    0
    172
    ছবি সৌজন্যে : এক্স

    ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে নিতেশ তিওয়ারির পরিচালনায় রণবীর কাপুর অভিনীত চলচ্চিত্র,রামায়ণ। এর আগে অনুমান করা হয়েছিল, সিনেমাটির বাজেট প্রায় ১৬০০ কোটি টাকা হবে।

    তবে সিনেমাটির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এবং প্রযোজক নমিত মালহোত্রা নিশ্চিত করেছে, এর চূড়ান্ত ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা।রামায়ণের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র বলেছেন, সিনেমাটি আন্তর্জাতিক পর্যায়ে নির্মিত হচ্ছে,সিনেমাটির দুটো পার্ট নির্মাণে ব্যয় হবে ৪ হাজার কোটি টাকা।দাবি করা হচ্ছে,দর্শকদের সেরা অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য বিশ্বমানের ভিএফএক্স,স্পেশাল ইফেক্ট তৈরির পরিকল্পনা করেছে সিনেমাটির টিম। সিনেমাটিতে এআই ডাবিং প্রযুক্তি ব্যবহার করা হবে,ফলে দর্শকরা যেকোনো আঞ্চলিক ভাষায় নির্বিঘ্নে সিনেমাটি দেখতে পারবেন, যা ভারতীয় সিনেমায় প্রথম বলে উল্লেখ করে সূত্রটি। এদিকে, রামায়ন নিয়ে তুমুল আগ্রহের মাঝেই শীর্ষস্থানীয় ভিজ্যুয়াল এবং স্পেশাল ইফেক্টস কোম্পানি প্রাইম ফোকাস লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও নন-এক্সিকিউটিভ ডিরেক্টর, প্রযোজক নমিত মালহোত্রা প্রকল্পটির বাজেট নিয়ে কথা বলেছেন।একটি পডকাষ্টে প্রখর গুপ্তর সঙ্গে কথোপকথনে নমিত বলেছেন, তাঁরা যখন এটি বানানোর পরিকল্পনা শুরু করেন, প্রায় ছ’-সাত বছর আগে, বিশেষ করে মহামারির ঠিক পরপরই যখন এটি নিয়ে সত্যিই সিরিয়াসভাবে কাজ শুরু করেন তখন বাজেট নিয়ে সবাই ভেবেছিল তিনি পাগল। কারণ, কোনো ভারতীয় সিনেমা দূর দূর পর্যন্ত এমন বিশাল বাজেটের কাছাকাছিও যায়নি। সহজ কথায় বললে,পুরো প্রকল্প,পার্ট ওয়ান ও পার্ট টু মিলিয়ে শেষ হতে হতে এর খরচ হবে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার,যা ভারতীয় ৪ হাজার কোটি টাকারও বেশি।এদিকে নমিত মালহোত্রার এ বক্তব্য রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে দর্শকদের মাঝে।এর আগে হাজার কোটিই ছাড়ায়নি কোনো ভারতীয় সিনেমা।

    সেখানে এবার চার হাজার কোটির বাজেট,রামায়ণ ফ্যান ফলোয়ারদের চোখ কাপলে উঠেছে এ খবর শুনে। সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে যার ছাপ।