১৬০০ কোটির সিনেমায় রণবীরের পারিশ্রমিক

0
216
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

দু’ পর্বে মুক্তি পেতে যাওয়া রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত রামায়ণ-এর প্রথম পর্ব রামায়ণ দ্য ইনট্রোডাকশন-এর ফার্স্ট লুক কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। নিতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয়টি ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে বলে জানা গেছে।

ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর সিনেমাটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেননা দুই পর্বের এই রামায়ণ নির্মাণে বাজেট ধরা হয়েছে ১ হাজার ৬০০ কোটি টাকা, যা ভারতীয় সিনেমায় রেকর্ড।দুই পর্বের মহাকাব্যিক সিনেমা রামায়ণ-এ রণবীরকে দেখা গেছে রাম চরিত্রে।আর এই চরিত্রের জন্য কতো পারিশ্রমিক নিচ্ছেন রণবীর, সেটা জানতেও মুখিয়ে আছেন ফ্যান ফলোয়াররা। ব্যয়বহুল এই সিনেমার জন্য নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় পারিশ্রমিক নিচ্ছেন রণবীর।ট্রেড রিপোর্ট অনুযায়ী, রণবীর প্রতি পর্বের জন্য পারিশ্রমিক পাচ্ছেন প্রায় ৭০-৭৫ কোটি টাকা। দু’ পর্ব মিলিয়ে যার মোট পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকা। এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক, যা এই প্রকল্পে তার গুরুত্ব ও ছবিটির উচ্চ প্রত্যাশা স্পষ্ট করে।রামায়ণ সিনেমায় রণবীর-সাই পল্লবী-যশ ছাড়াও একঝাঁক তারকা অভিনয় করছেন।এতে সানি দেওলকে দেখা যাবে হনুমান চরিত্রে এবং রবি দুবেকে লক্ষ্মণ রূপে।রামায়ণ  দ্য ইনট্রোডাকশন-এর সংগীত রচনায় একসঙ্গে কাজ করছেন বিশ্বখ্যাত দুই সুরকার—হলিউডের হান্স জিমার এবং ভারতের এ আর রহমান।

অ্যাকশন দৃশ্য পরিচালনায় থাকছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরিওগ্রাফার টেরি নোটারি ও গাই নরিস। চলচ্চিত্রটির ভিজ্যুয়াল ইফেক্টের দায়িত্বে রয়েছে আটবারের অস্কারজয়ী প্রতিষ্ঠান ডিএনইজি।ফলে দর্শকদের জন্য অপেক্ষা করছে নজরকাড়া চিত্রজগৎ।