কল্পতরু উৎসবে ভক্তের ঢল কাশীপুর উদ্যানবাটীতে

0
176
ছবি সৌজন্যে : নিজস্ব
বছরের প্রথম দিন কল্পতরু উৎসব ঘিরে জমজমাট কাশীপুর উদ্যানবাটী। ১৮৮৬ সালে এদিনেই শ্রীরামকৃষ্ণ কল্পতরুরূপে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক।
এরপর থেকে প্রত্যেকবছর জানুয়ারি মাসের প্রথমদিনে কল্পতরু উৎসব পালন করা হয় কাশীপুর উদ্যানবাটীতে। ভোররাত থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন ভক্তরা। কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটীতে গিয়েছিলেন হরিয়ানার রাজ্যপাল অসীমকুমার বসু। পুণ্যার্থীদের ঢল নেমেছে বেলুড় মঠেও। দিনভর পুজার্চ্চনা, ভোগবিতরণ, রামকৃষ্ণদেবের কথামৃত পাঠের মাধ্যমে দিনটি পালন করা হয়েছে। শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হুগলির কামারপুকুর এবং বাঁকুড়ার জয়রামবাটিতে দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে। ভোর সাড়ে ৪টেয় মঙ্গলারতির মাধ্যমে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে শুরু হয়েছে পুজোপাঠ।
পুণ্যার্থীদের ঢল ছিল দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির, তারাপীঠ, কালীঘাটেও। ভোররাত থেকেই মন্দিরের বাইরে ফুলের ডালা হাতে ভক্তদের লম্বা লাইন ছিল।