রমজানে ১ ঘণ্টা আগে ছুটি তেলেঙ্গানায়, সরব বিজেপি

0
152
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

রমজান মাস উপলক্ষে মুসলিম কর্মীদের এক ঘণ্টা আগে ছুটি দেওয়ার নির্দেশিকায় তেলেঙ্গানার কংগ্রেস সরকারকে আক্রমণ করেছে বিজেপি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছিল।

তাতে বলা হয়েছে, রমজান মাস উপলক্ষে সব সরকারি দফতর, বোর্ড এবং আউটসোর্সিং সংস্থার মুসলিম কর্মী এবং সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মুসলমান শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা চাইলে এক ঘণ্টা আগে বাড়ি যেতে পারেন। সেই অনুমতি তাঁরা পেয়ে যাবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। তেলঙ্গানা স্টেট মাইনরিটি এমপ্লয়িজ সার্ভিস অ্যাসোসিয়েশন-এর আবেদনের প্রেক্ষিতেই আগামী ২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই জলদি ছুটির ব্যবস্থা চালু থাকবে বলেও জানানো হয় সরকারি বিজ্ঞপ্তিতে।

যে মুসলিম কর্মীরা এই সুযোগ নিতে ইচ্ছুক, তাঁদের এ বিষয়ে সংশ্লিষ্ট দফতর বা প্রতিষ্ঠানে আবেদন জানানোর কথা বলেছে রেবন্ত সরকার। তেলেঙ্গানার বিরোধী দল বিজেপির অভিযোগ, কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী রেবন্ত ভোটব্যাঙ্কের লক্ষ্যে মুসলিম তোষণের রাজনীতি শুরু করেছেন।