গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National পরিবারের সঙ্গে দেখা করার আর্জি নিয়ে আদালতে রানা

    পরিবারের সঙ্গে দেখা করার আর্জি নিয়ে আদালতে রানা

    0
    81
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ১২ দিন এনআইএ হেফাজতে কাটিয়ে এবার পরিবারের সঙ্গে দেখা করার আর্জি নিয়ে এনআইএ-র বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছেন মুম্বই হামলার অন্যতম মূলচক্রী তাহাউর রানা। বিচারক হরদীপ কউরের বেঞ্চে সেই আর্জি জানিয়েছেন তিনি।
    আদালতের নির্দেশ ২৩ এপ্রিল অর্থাৎ বুধবারের মধ্যে এই নিয়ে তদন্তকারীদের একটি জবাবদিহি দাখিল করতে হবে। প্রায় সপ্তাহ দুয়েক ধরে রানাকে জেরা করে অনেক তথ্য পেয়েছেন এনআইএ তদন্তকারীরা। সূত্রের খবর, হেফাজতে রেখে রানাকে দিনে ৮ থেকে ৮ ঘণ্টা জেরাপর্ব চালিয়েচেনা তদন্তকারীরা।
    উল্লেখ্য, মুম্বই হামলার সময়ে তাহাউরের সঙ্গে দাউদের যোগাযোগ হয়েছিল বলে সন্দেহ তদন্তকারীদের। বেশ কিছু কল রেকর্ডিং উদ্ধার করেছেন তারা। আপাতত সেই রেকর্ডিং ধরে দাউদ-যোগ খুঁজছে এনআইএ।