
তৃণমূলের পিকনিকে রানাঘাটের বিডিও-র উপস্থিতি নিয়ে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। জানা গিয়েছে বুধবার নদিয়ার রানাঘাট ব্লকের আনুলিয়া অঞ্চলে একটি পিকনিকের আয়োজন করেছিল অঞ্চল মহিলা তৃণমূল।
সেখানেই উপস্থিত ছিলেন রানাঘাট এক নম্বর ব্লকের বিডিও জয়দেব মণ্ডল। তাঁকে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে বরণও করা হয়। ভিডিও ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। নিজের উপস্থিতির কথা স্বীকার করেও বিডিও জয়দেব মণ্ডলের সাফাই তিনি নাকি বুঝতেই পারেননি ওটা কোনও দলের অনুষ্ঠান। পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে কাজ সেরে ফিরছিলেন। তখন পঞ্চায়েত সমিতির সভাপতিই তাকে নিয়ে গিয়েছিলেন অনুষ্ঠান বলে।
ওখানে কোনও দলীয় পতাকা ছিল না বলে দাবি বিডিও-র। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন বিডিও শাসকদলের নেতাদের অর্থ লুঠে সাহায্য করেন। এরা দলদাসে পরিণত হয়েছে। তাই এই ঘটনা।








