রানাঘাটে কাউন্সিলরকে টোপর পরিয়ে মার

0
313
ছবি সৌজন্যে : নিজস্ব
রানাঘাটে তৃণমূল কাউন্সিলরকে টোপর পরিয়ে মারধরের ঘটনায় শোরগোল পড়েছে। সব জায়গায় অভিযুক্ত তৃণমূল নেতা কর্মীদের ডিম থেরাপি করা হলেও রানাঘাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত ওরফে বগাইকে টোপর পরিয়ে মারধর করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতির অভিযোগ রয়েছে। রানাঘাটের চৌরঙ্গি মোড়ে কাউন্সিলর কাউন্সিলর বগাইকে টোপর পরিয়ে মারধর করা হয়। গলায় লিখে দেওয়া হয় বগাই দত্ত বিয়ে করতে জেলে যাবে। খবর পেয়ে কাউন্সিলরকে উদ্ধার করে রানাঘাট থানার পুলিশ। আবাস দুর্নীতির অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের গ্রাম পঞ্চায়েত সদস্য জামাল লস্করের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা।
তাঁদের অভিযোগ আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি করেছেন জামাল। পরে পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছয় পুলিশ।