রোগী মৃত্যুতে রণক্ষেত্র বিদ্যাসাগর হাসপাতাল

0
174
Vidyasagar Hospital, battlefield after patient dies
Vidyasagar Hospital, battlefield after patient dies
রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। রোগীর পরিবারের বিরুদ্ধে হাসপাতাল চত্বরে দু’ঘণ্টা ধরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।
এমনকি স্টোর রুমে ওষুধও মাটিতে ফেলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তিন নার্সকে মারধর করার অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২২জন। পুলিশ সূত্রে খবর, ঠাকুরপুকুরের বাসিন্দা, মেহেবুব আলম ২৮ বছর বুকে ব্যথা নিয়ে শুক্রবার সন্ধ্যে নাগাদ ভর্তি হয়েছিল বেহালার বিদ্যাসাগর জেনারেল হাসপাতালে। চিকিৎসা চলাকালীন কয়েক ঘন্টা পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আর এর পরেই পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশীরা তারা তাণ্ডব চালায় বলে অভিযোগ। হাসপাতালে নিরাপত্তা রক্ষীরা থাকলেও এই ধুন্ধুমার পরিস্থিতি চলতে থাকে।
এরপর অ্যাম্বুলেন্সের মধ্যে মৃত দেহকে ফেলে পরিবারের সদস্যরা পালিয়ে যায় বলে জানা যায়। ঘটনাস্থলে আসে পণ্যশ্রী থানার বিশাল পুলিস বাহিনী। রাতেই ঘটনা স্থলে পৌঁছন জয়েন সিপি।
ছবি  সৌজন্যে : নিজস্ব