
নীতেশ তিওয়ারি পরিচালিত মহা‑প্রতীক্ষিত ছবি রামায়ণ দ্য ইনট্রোডাকশন‑এর প্রথম ঝলক অবশেষে প্রকাশ পেয়েছে। দেশের শহরে একযোগে আয়োজিত বিশেষ প্রদর্শনী এবং নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিলবোর্ড উন্মোচনে দেখানো হয় চরিত্রগুলোর প্রথম লুক।
যেখানে দু পর্বের এ ছবি মুক্তি পাবে ২০২৬ ও ২০২৭ সালের দীপাবলিতে।বিশাল বাজেটের প্রজেক্টটির ভিজ্যুয়াল ইফেক্ট সামলাচ্ছে অস্কারজয়ী আটটি স্টুডিও, যেখানে ইনসেপশন, ডিউন এবং ইন্টারস্টেলার‑এর মতো ছবির কাজ হয়েছে। সংগীতে প্রথমবারের মতো হাত মেলাচ্ছেন লিজেন্ডারি কম্পোজার হান্স জিমার এবং এআর রহমান।অ্যাকশন দৃশ্যগুলো বাস্তব করে তুলতে যুক্ত হয়েছেন অ্যাভেঞ্জার্স‑খ্যাত স্টান্ট কোঅর্ডিনেটর টেরি নোটারি ও ম্যাড ম্যাক্স‑এর গাই নরিস। প্রোডাকশন ডিজাইনে থাকছেন ডিউন টু‑এর রবি বানসাল এবং ক্যাপ্টেন আমেরিকা‑খ্যাত র্যামজি অ্যাভেরি। ছবিটির নির্বাহী প্রযোজনায় রয়েছেন নমিত মালহোত্রা, সহ‑প্রযোজক হিসেবে আছেন যশ নিজেও। জানা যাচ্ছে চিত্রনাট্য শুরু হয়েছে রাবণের জন্ম দিয়ে,এক অসুরশিশু, যে পরে হয়ে ওঠে ভয়ঙ্কর ও অপরাজেয় রাজা। তার চ্যালেঞ্জে নেমে আসেন স্বয়ং বিষ্ণু, মানুষের রূপে দুর্বল এক রাজপুত্র রাম হয়ে।
শুরু হয় চিরন্তন দ্বন্দ্ব,আলো‑অন্ধকারের, ন্যায়‑অন্যায়ের। পরিচালক‑প্রযোজকদলের ভাষায়, এটা শুধু আরেকটা সিনেমা নয়, ভারতের মহাকাব্যকে আধুনিক প্রযুক্তিতে বিশ্বদরবারে তুলে ধরার ঐতিহাসিক প্রচেষ্টা।






