রণবীরকে জ্ব্যান্ত খেয়ে ফেলবে রণবীর সিং

0
51
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

সিং আউট কাপুর ইন,পঁচিশ সালের ৫ ডিসেম্বরের আগে পর্যন্ত হিন্দি ফিল্মি ইন্ডাস্ট্রির দৃশ্যটা যে ঠিক এরকমই ছিল, তা বললে অত্যুক্তি হয় না। কিন্তু হিসেব বদলে দিয়েছে ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজি। এইমুহূর্তে রণবীর সিংকে নিয়ে দর্শকমহলে উন্মাদনার অন্ত নেই।

কারণ সুপারস্টার সিংয়ের হাত ধরেই দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সামনে কলার তোলার সুযোগ পেয়েছে বলিউড। আর এমন আবহেই রণবীর সিংকে নিয়ে আর মাধবনের ভবিষ্যদ্বাণীতে শোরগোল, যেখানে রণবীর কাপুরের থেকে রণবীর সিংকে এগিয়ে রেখেছেন দক্ষিণী অভিনেতা। কোভিডকাল থেকেই রণবীর সিংয়ের ফিল্মি কেরিয়ারে খানিক ভাঁটা পড়েছিল। ৮৩, সার্কাস, জয়েশভাই জোরদার তাঁর কোনও ছবিই দর্শকমনে দাগ কাটতে পারেনি, তেইশ সালে রকি অউর রানি ভালো আয় করলেও পাঠান, জওয়ান, গদর ২ কিংবা অ্যানিম্যাল-এর ব্যবসার ধারকাছেও ছিল না। চব্বিশ সালে রোহিত শেট্টির সিংহম এগেইন-এর ডাকসাইটে কাস্টিংয়ে রণবীর সিং থাকলেও, মুখ্য চরিত্রে থাকা অজয় দেবগণ, করিনা কাপুরই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন। উপরন্তু কোভিড পরবর্তী অধ্যায়ে একের পর এক বিগবাজেট সিনেমা হাতছাড়া হয় অভিনেতার। সেসময়ে অ্যানিম্যাল রণবীর কাপুরেই ভরসা খুঁজে পেয়েছিল বলিউড। কিন্তু ধুরন্ধর রিলিজের পরই হিসেবের উলট -পুরাণ। খান-কাপুরদের রেকর্ড দুরমুশ করে বলিউডে নতুন ইনিংস শুরু করেছেন রণবীর সিং। কারণ ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির হাত ধরেই সুপারস্টার সিংয়ের মন্দা কেরিয়ারের গাঙে জোয়ার এসেছে। অতঃপর ফের ফিল্মি দুনিয়ায় রণবীর ভার্সেস রণবীর লড়াই। এমন আবহে ইঙ্গিতপূর্ণ পোস্টে সায় দিয়ে লাইমলাইট কাড়লেন আর মাধবন।ধুরন্ধর দ্য রিভেঞ্জ-এর গগনচুম্বী সাফল্যে দর্শকমহলে এখন রণবীর সিংয়ের জয়জয়কার। সেই প্রেক্ষিতেই ফ্যানমহলের তরফে দুই রণবীরের তুলনা টেনে এক মিম ভাইরাল হয়েছে। যেখানে ধুরন্ধর রণবীর সিংয়ের সঙ্গে অ্যানিম্য়াল রণবীর কাপুরের তুলনা টানা হয়েছে।

পোস্টের ক্যাপশনে উল্লেখ, রণবীর সিং একাই রণবীর কাপুরকে জ্ব্যান্ত খেয়ে ফেলবেন। এটা কিন্তু নিছক রসিকতা নয়। আর সেই পোস্টই এখন নেটভুবনে দেদার গতিতে ভাইরাল। নজর এড়ায়নি ধুরন্ধর-এর আরেক অভিনেতা মাধবনেরও। কাপুরনন্দনকে রণবীর সিংয়ের ছাপিয়ে যাওয়ার বিষয়টিতে লাইক ঠুকে সম্মতি জানিয়েছেন আর মাধবনও। যা কিনা নেটপাড়ার বাসিন্দাদের নজরে পড়়তেই শোরগোল। প্রশ্ন উঠেছে, তাহলে কি অভিনেতা হিসেবে রণবীর কাপুরের থেকে রণবীর সিংকে এগিয়ে রাখলেন মাধবন?