
সময় রানার শোতে এক প্রতিযোগীকে অশ্লীল প্রশ্ন করায় তুমুল বিতর্কের মুখে পড়েছেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। বিতর্কের জেরে রণবীরের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।
এরপর সোশ্যালে এসে ভিডিও পোস্ট করে ক্ষমা চান ইউটিউবার রণবীর। তবুও পার পাচ্ছেন না তিনি।রণবীরের অশালীন মন্তব্যের আঁচ গিয়ে পৌঁছেছে সংসদেও। বেশ কয়েকজন সংসদ সদস্যও তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।আর তাদের সেই অভিযোগের ভিত্তিতেই সংসদীয় প্যানেল গঠন করা হয়েছে।সেখানেও রণবীরের এই মন্তব্যের বিষয়টি উত্থাপন করা হবে বলে খবর।সংসদ থেকে রণবীরকে সমন পাঠানো হতে পারে বলেও শোনা গেছে।অন্যদিকে এবার অশ্লীল মন্তব্যের কারণেই রণবীরের সঙ্গে ব্রেকআপ করলেন তার প্রেমিকা নিকি শর্মা।ইতিমধ্যে নিকি রণবীরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন। আর তা থেকেই নেটিজেনদের ধারণা,রণবীরকে ত্যাগ করেছেন নিকি।যদিও এই বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি। এর আগে সোশ্যালে একটি ভিডিও ভাইরাল হয়েছে,যেখানে দেখা গেছে,এক প্রতিযোগীকে বলছেন, আপনি কি আপনার মা-বাবার যৌনতা দেখবেন, নাকি সেই যৌনখেলায় অংশ নিয়ে চিরতরে সেটা বন্ধ করবেন?রণবীরের এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই হতবাক হন প্রতিযোগী। তবে রণবীরের পাশে বসে থাকা সময় রায়না, আশিস চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্ব মাখিজা হেসে গড়িয়ে পড়েন।অন্যদিকে এই পরিস্থিতিতে রণবীরের পাশে এসে দাঁড়ালেন বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে। অভিনেত্রীর দাবি, এই বার রণবীরকে ক্ষমা করে দেওয়া দরকার।
সোশ্যাল মিডিয়ায় পুনম অনুরোধ করেছেন, এ বার রণবীরকে আক্রমণ করা বন্ধ হোক। তিনি লিখেছেন,অনেক কিছু পড়ছেন রণবীর ইলাহাবাদিয়ার সম্পর্কে।এ বার থামুন, রণবীর ভুল করে ফেলেছে।রণবীর সম্পর্কে পুনমের আতঙ্ক,বাচ্চাটাকে কি মেরেই ফেলবেন? এ বার ওকে ক্ষমা করে দিন।









