রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর হামলার নিন্দায় রণধীর

0
43
ছবি সৌজন্যে : এক্স
পশ্চিম এশিয়া সংঘাতের আবহে এয়ার রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর উপর হামলার ঘটনার নিন্দা করলেও ইজরায়েলের নাম উল্লেখ করেনি ভারতের বিদেশমন্ত্রকের রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা কার্যক্রমে ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেছেন, রাষ্ট্রপুঞ্জের অনুমোদিত শান্তিরক্ষা মিশনের ছত্রছায়ায় ভারতের সেনারা বিশ্ব শান্তি ও নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রেখেছে। লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীতে ভারতের প্রায় ৬০০ সেনা রয়েছে। ইউনিফিল-এ মোতায়েনকৃত রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষীদের ওপর সাম্প্রতিক হামলার ভারত তীব্র নিন্দা জানাচ্ছে এবং শহিদ ব্লু হেলমেট-দের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। একইসঙ্গে রণধীর জয় সওয়াল বলেছেন, সকল পক্ষকে রাষ্ট্রপুঞ্জের মিশনের অলঙ্ঘনীয়তা এবং শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন তিনি।