গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment পরিচালনায় আসছেন না রানি মুখার্জি

    পরিচালনায় আসছেন না রানি মুখার্জি

    0
    120
    ছবি সৌজন্যে : এক্স

    মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমা দিয়ে তিন দশকের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন রানি মুখার্জি। নিজেকে গর্বের সঙ্গে সব সময়,সিনেমার ছাত্রী বলে অভিহিত করা অভিনেত্রী নাকি পরিচালনায় আসছেন, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।তবে এখনই পরিচালকের আসনে বসার কোনো তাড়াহুড়ো নেই রানির।

    তার দাবি, তিনি এমন এক শিল্পী, যিনি প্রতিনিয়ত শিখছেন, প্রতিটি চরিত্রে নিজেকে নতুন করে খুঁজে পান।তবে হাসিমুখে তিনি এক টুকরো টুইস্টও রেখে দিয়েছেন, কখনও একেবারে আবার না বলাও যায় না। এই এক লাইনে যেন লুকিয়ে আছে ভবিষ্যতের সম্ভাবনা।এক সাক্ষাৎকারে রানি মুখার্জি বলেছেন, সব অভিনেতারই এই অভিজ্ঞতা থাকে, যারা ক্রমাগত শিখছে, তিনি সব সময়ে মনে করেন, একজন অভিনেতা হিসেবে, যত বছরই ইন্ডাস্ট্রিতে থাকেন না কেন, তিনি সব সময় সিনেমার ছাত্রীই থাকবেন।তিনি আরও বলেছেন, প্রতিটি ছবি, প্রতিটি পরিচালক, ফটোগ্রাফার, প্রতিটি মানুষের সঙ্গে কাজ করে তিনি শেখেন, এটাই তাঁর কাজ।শুটিং না থাকলে, ছুটিতে বা ভ্রমণে গেলেও তিনি মানুষদের পর্যবেক্ষণ করেন। কখনো কারো হাঁটার ভঙ্গি, কথা বলার ধরন, বা কোনো অভ্যাস তাঁকে টানে, সেটা চরিত্রে মিশিয়ে দেন। এই সূক্ষ্মতা, এই পর্যবেক্ষণই তাঁর অভিনয়ের আনন্দ।এরপরেই,পরিচালনায় আসা প্রসঙ্গে রানি বলেছেন, সব কিছুরই একটা সময় আছে।তিনি সব সময়ে বলেন, এই পেশায় কখনো কোনো ক্ষেত্রেই না বলো না।

    কেউ কখনোই নিশ্চিতভাবে, না বলতে পারেন না। তবে,আপাতত পরিচালনার কোনো পরিকল্পনা নেই তার। রানি মুখার্জি দাবি করেছেন, এখন আপাতত না-ই বলবেন। তিনি যে রকম মানুষ, তাতে তিনি নিজেই বুঝবেন, কখন পরিচালনার জন্য প্রস্তুত, বা সেই সময়টা কখন আসবে।এখনই সেই সময় আসেনি। রানি মুখার্জি এখন তাই একজন অভিনেতা হিসেবে খুবই খুশি।