মুম্বইয়ে শারদোৎসবে মাতলেন রানি-কাজল 

0
204
মহানবমীতে তিলোত্তমার তারকাদের মতো শারদোৎসবে মেতে উঠেছেন মুম্বই ইন্ডাস্ট্রির সেলেবরাও।
তারকাখচিত নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো। যা মুখার্জিদের পুজো কিংবা রানি-কাজলদের বাড়ির পুজো নামেই পরিচিত। সেই পুজো এবার ৭৪ বছরে পড়েছে। সেখানে রানি মুখার্জি ও কাজল যেন পুরোদস্তুর ঘরের মেয়ে। সেলেবসুবো হাবভাবের লেশমাত্র নেই। ভোগ বিতরণ থেকে সিঁদুর খেলা সবেতেই অংশগ্রহণ করেছেন দুই অভিনেত্রী। এদিন কাজল ও রানি মুখার্জির পরনে ছিল শাড়ি।আদ্যোপান্ত বাঙালিয়ানার ছোঁয়া ছিল সাজে। কাজল প্রতিবারের মতোই দক্ষ হাতে সব কিছু পরিচালনা করেছেন তিনি ৷ পুজো সংক্রান্ত যাবতীয় কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রীর পাশে দেখা গিয়েছে বোন তানিশা মুখার্জিকে। পুজোতে এসেছিলেন জয়া বচ্চন, শ্বেতা বচ্চন, বিপাশা বসু, সুমনা চক্রবর্তীরা। পুজোর দিনগুলো তাদের কাছে পারিবারিক পুনর্মিলন। সারা বছর ব্যস্ততা থাকে। দিদি-বোন, ভাইদের সঙ্গে দেখাই প্রায় হয় না। তবে ষষ্ঠী থেকে দশমী সকলে প্যান্ডেলে উপস্থিত থেকে পুজোয় অংশ নেন। দর্শনার্থীদের ভোগ বিতরণ করেন রানি মুখার্জি-কাজলরা। অন্যদিকে, মুম্বইয়ে পুজো মণ্ডপে বাঙালি সাজে দেখা গিয়েছে মৌনি রায়, পূজাকে।
অনুরাগ বসু, প্রীতম, মহিমা চৌধুরী, অনুপম খেরদেরও দেখা গিয়েছে মা দুর্গার কাছে প্রার্থনা করতে।
ছবি সৌজন্যে : নিজস্ব