জাল আধার চক্রের ৩ পাণ্ডা গ্রেফতার রানিনগরে

0
137
ছবি সৌজন্যে : নিজস্ব
জাল আধার কার্ড চক্রের ৩ পাণ্ডাকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে রানিনগরের কাতলামারি এলাকায় হানা দিয়ে ৩ অভিযুক্তকে ধরে রানিনগর থানার পুলিশ।
আবু সুফিয়ান, রফিকুল ইসলাম, এমডি জামালউদ্দিন দীর্ঘদিন ধরেই জাল আধারকার্ড চক্রের সঙ্গে যুক্ত। তাদের কাছ থেকে রেটিনা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ল্যাপটপ, প্রিন্টার, মোবাইল বাজেয়াপ্ত হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অনেকদিন ধরেই চক্রটি কাজ চালাচ্ছিল। জাল আধার কার্ড তৈরি ও আপডেটের কাজ করত।
কাদের কাদের জাল আধার তৈরি করেছে অভিযুক্তরা খতিয়ে দেখছে পুলিশ। সেক্ষেত্রে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।