
বেশ কয়েক মাস ধরে ডন থ্রি নির্মাণ নিয়ে আলোচনা চলছিল। সিনেমাটির পরিচালক ফারহান আখতার অবশেষে নতুন করে মুখে খুলেছেন। তিনি জানিয়েছেন,নতুন ডনে মূল চরিত্রে দেখা যাবে রণবীর সিংকেই।
আগামী বছরে ছবির শুটিং শুরু হবে। সিনেমাটির পরিচালক ফারহান আখতার এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী বছর সিনেমাটির শুটিং শুরু করবেন। এটাই সম্ভবত সবচেয়ে বড় আপডেট যা তিনি দিতে পারেন।পরিচালকের এমন তথ্যের পর বহুল প্রতীক্ষিত ছবি ডন থ্রি আবার ট্র্যাকে ফিরে এসেছে এবং জনপ্রিয় ডন ফ্র্যাঞ্চাইজির প্রতি দর্শকদের আগ্রহের সৃষ্টি হয়েছে। এদিকে,ফারহান আখতার তার নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা, ১২০ বাহাদুর-এর প্রচারের ব্যস্ত সময় পার করছেন। যুদ্ধভিত্তিক সিনেমাটি ২১ নভেম্বর মুক্তি পেয়েছে। ভারত-চীন যুদ্ধ ১৯৬২ ও মেজর শাইতান সিং ভাটির বাস্তব কাহিনীভিত্তিক সিনেমা এটি।সিনেমাটি ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এর আগে ডন থ্রি নিয়ে দীর্ঘ সময় ধরে গুঞ্জন চলছিল যে সিনেমাটি সম্ভবত বাতিল হয়েছে।এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অংশের ঘোষণা ২০২৩ সালের আগস্টে আসে।এরপর থেকেই বিষয়টি আলোচনায় ছিল। ফারহানের নিশ্চিতকরণ প্রমাণ করে যে প্রজেক্টটি আসছে।নতুন অংশটি ফ্র্যাঞ্চাইজির জন্য একটি নতুন অধ্যায় সূচিত করবে। রণবীর সিং ডনের চরিত্রে অভিনয় করবেন। আগে শাহরুখ খান ২০০৬ সালের ডন এবং ২০১১ সালের ডন টু-এ করেছেন।
শাহরুখের অভিনয় এখনও ফ্যান ফলোয়ারদের কাছে জনপ্রিয়। তারও আগে ডন ফ্র্যাঞ্চাইজিতে অমিতাভ বচ্চন অভিনয় করেছেন।তাই রণবীরের অভিনয় কতোটা জমজমাট হবে সে নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ,অমিতাভ বচ্চন, শাহরুখ খান হয়ে শেষে ডন এসে পড়ল রণবীরের কাঁধে। অন্যদিকে মুনিয়া ও আলফার পর এবার ডন ফ্র্যাঞ্চাইজিতে রণবীরের বিপরীতে অভিনয় করবেন শর্বরী।








