বিশ্বাস হারাচ্ছিলেন রণবীর!

0
119
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

২০১৩ সালে পরিচালক অনুরাগ কাশ্যপের পরিচালনায় বম্বে ভেলভেট ছবিতে অভিনয় করে ছিলেন রণবীর কপূর। বক্স অফিসে এই ছবি বিশেষ লাভের মুখ দেখেনি।

সম্প্রতি নতুন ছবি নিশানচী’র প্রচারে এসে এই নিয়ে মুখ খুলেছেন পরিচালক। কথা বলেছেন কাজের প্রতি অভিনেতার নিষ্ঠা নিয়ে।রণবীরের প্রসঙ্গ উঠতে অনুরাগ বলেছেন, ওঁর একাগ্রতা প্রবল। ওই একটা জিনিসের প্রতি আমি নিজেকে দায়বদ্ধ মনে করি। এখন খুব একটা পরীক্ষানিরীক্ষা করে না। অ্যানিম্যাল ওঁর পরীক্ষানিরীক্ষার অঙ্গ… রণবীর তাঁর পরিচালককে পুরোপুরি বিশ্বাস করে। এক বার সেই বিশ্বাস তৈরি হলে নিজেকে পুরো উজাড় করে দিতে পারে। কিন্তু, একটা সময় ছিল, যখন রণবীর নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন।একসময় রণবীরের পর পর তিনটি ছবি বাণিজ্যিক ভাবে মুখ থুবড়ে পড়ে। পরিচালক অনুরাগ বলেছেন, পর পর তিনটি ছবি।তাঁর ছবি, তার পর তাঁর ভাইয়ের ছবি ,অভিনব কাশ্যপের বেশরম আর অনুরাগ বসু পরিচালিত জগ্গা জাসুস। এর পরেই রণবীর পরীক্ষামূলক চরিত্র করা বন্ধ করে দেন। কিন্তু, ওঁর নিষ্ঠা দুর্দান্ত।পরিচালকের ভুল থাকলেও, ওঁর ভুল থাকে না। সকলে ভাল ছবি তৈরির জন্য একটা জায়গায় আসেন। এর পরেও কিন্তু অনেক পরিচালক খারাপ ছবি তৈরি করেন।

উল্লেখ্য,রণবীর কপূরকে শেষ দেখা গিয়েছিল সন্দীপ রেড্ডী বঙ্গা পরিচালিত অ্যানিম্যাল ছবিতে। তাঁর অভিনয়জীবনের সবচেয়ে বড় হিট। বিশ্ব জুড়ে ৮০০ কোটি টাকা আয় করেছে ছবিটি। এর পর রণবীর কপূরকে দেখা যাবে নীতেশ তিওয়ারির রামায়ণ ছবিতে।