গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ধর্ষণে অভিযুক্ত অধরা, প্রতিবাদে যোগীর বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা

    ধর্ষণে অভিযুক্ত অধরা, প্রতিবাদে যোগীর বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা

    0
    93
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    ধর্ষণে এখনও কেন অধরা অভিযুক্ত, গাফিলতির অভিযোগ তুলে এ বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারি বাসভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী। যদিও মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে নিরাপত্তায় থাকা কর্মীরা তাঁকে ধরে ফেলেন। ঘটনাটি শুক্রবারের।
    পুলিশ সূত্রে খবর, গত ২৪ জুন গাজিয়াবাদের শালিমার গার্ডেন থানা এলাকায় ধর্ষণের একটি অভিযোগ দায়ের করতে যান তরুণী। নির্যাতিতার দাবি, তাঁর অভিযোগ নিতে চাননি কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। তার পরই ওই তরুণী হাইকোর্টের দ্বারস্থ হন। হাই কোর্টের নির্দেশে ২৫ দিন পর পুলিশ অভিযোগ দায়ের করে। অভিযোগ, তার পরেও অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। নির্যাতিতার দাবি, পুলিশের কাছে এ বিষয়ে বার বার জানতে চাইলেও কোনও সহযোগিতা পাননি। তার পরই তিনি সোশ্যাল মিডিয়ায় হুমকি দেন, যদি পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ না করে, তাঁকে গ্রেফতার করতে না পারে, তা হলে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আত্মহত্যা করবেন।
    বার বার পুলিশের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা এবং সুবিচার না পাওয়ায় হতাশ হয়ে গাজিয়াবাদ থেকে লখনউয়ে যান নির্যাতিতা। মুখ্যমন্ত্রী যোগীর বাসভবনের সামনে হাজির হন তিনি। সঙ্গে নিয়ে গিয়েছিলেন দাহ্য তরল। আচমকাই মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে নিজের গায়ে ওই তরল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই নিরাপত্তাকর্মীরা নির্যাতিতাকে ধরে ফেলেন।