গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে হত ধর্ষণে অভিযুক্ত

    উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে হত ধর্ষণে অভিযুক্ত

    0
    24
    ছবি সৌজন্যে : এক্স

    উত্তরপ্রদেশে হরদোই জেলায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ধর্ষণে অভিযুক্তের। পুলিশের দাবি, বাইকে করে পালাচ্ছিলেন অভিযুক্ত। তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়।

    কিন্তু বাইক ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশকে লক্ষ্য করে অভিযুক্ত যুবক গুলি চালান বলে দাবি। পাল্টা গুলি চালায় পুলিশও। সেই সময় একটি গুলি অভিযুক্তের বুকে লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সন্ধান দেওয়ার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। বুধবার ভোরে পুলিশ খবর পায়, হরদোই থেকে ৫০ কিলোমিটার দূরে বাবাতমউ এলাকায় আশ্রয় নিয়েছেন অভিযুক্ত। সেই খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় যায়।পুলিশ দলটিকে দেখতে পেয়েই পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। কিন্তু দু’পক্ষের গুলির লড়াইয়ে অভিযুক্ত গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।পুলিশ জানিয়েছে, এই অভিযানের নেতৃত্বে থাকা পুলিশ আধিকারিকও অভিযুক্তের ছোড়া গুলিতে আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রসঙ্গত, ৩ মে মল্লবান থানা এলাকায় বছর সাতেকের এক শিশুকে অপহরণ করে ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অপহৃত শিশুর বাড়িতে সাত লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। সেই টাকা দেওয়ার জন্য সময়ও চায় শিশুর পরিবার।

    কিন্তু বার বার হুমকি ফোন আসতে শুরু করে। শেষে পুলিশের দ্বারস্থ হয় শিশুর পরিবার। তার পর থেকে তল্লাশি চলছিল। বুধবার ভোরে অভিযুক্তের হদিস মেলে।