কার্শিয়াংয়ের পাহাড়ি পথে ব্ল্যাক প্যান্থার

0
191
ছবি সৌজন্যে : নিজস্ব
কার্শিয়াংয়ের পাহাড়ি পথে ঘুরে বেড়াচ্ছে ব্ল‍্যাক প্যান্থার। পুজোর মুখে মন ভালো করা খবর পর্যটক থেকে পশুপ্রেমীদের জন্য।
এক গাড়িচালক চিমনি থেকে বাগোরা যাওয়ার পথে কালো চিতাবাঘটিকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করেছেন। কার্শিয়াংয়ের ডিএফও ওই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। এমনিতেই অত্যন্ত বিরল এই ব্ল্যাক প্যান্থার এখন অস্তিত্ব সংকটে ভুগছে। বনবিভাগের তরফে ব্ল্যাক প্যান্থারটি রক্ষায় ইতিমধ্যেই নিরাপত্তা বাড়িয়েছে। যাতে পাচারকারীরা কোনওভাবে টার্গেট করতে না পারে।
এর আগে ২০২১-এ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়ে। তিন চার বছর বয়রে একটি শাবক ব্ল্যাক প্যান্থারের ছবিও ধরা পড়েছিল সেবার।