রাশফোর্ডকে ছেড়ে দিল ইউনাইটেড

0
158
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মাত্র ৭ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন মার্কাস রাশফোর্ড। এরপর ওল্ড ট্রাফোর্ডই হয়ে উঠেছিল তার ঘর-বাড়ি। কিন্তু শেষ পর্যন্ত সেই বাড়ি ছাড়তে হচ্ছে।

লিয়েনে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অ্যাস্টন ভিলায় চলে যাচ্ছেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড।এরই মধ্যে অ্যাস্টন ভিলায় মেডিক্যাল পরীক্ষাও দিয়েছেন রাশফোর্ড।ইউনাইটেড ছাড়ার প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রাম পোস্টে রাশফোর্ড লিখেছেন, লিয়েনের চুক্তিটা সম্পন্ন করার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলাকে ধন্যবাদ জানাচ্ছেন।তিনি সৌভাগ্যবান যে কিছু ক্লাব তাঁকে নিতে চেয়েছে,তবে অ্যাস্টন ভিলায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল।এদিকে খবর,আপাতত লিয়েনে যোগ দিলেও পরবর্তী সময়ে রাশফোর্ডের সঙ্গে অ্যাস্টন ভিলা চাইলে স্থায়ী চুক্তিতে যেতে পারবে। তবে ভিলা যদি চুক্তি স্থায়ী করতে না চায় তবে আগামী গ্রীষ্মে আবার ইউনাইটেডে ফিরে আসবেন ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। ২০১৬ সালে দলটির সিনিয়র দলে যোগ দেওয়ার পর খেলেছেন সাড়ে ন’ বছর। এ সময় ৪২৬ ম্যাচ খেলে গোল করেছেন ১৩৮টি। রাশফোর্ড এ সময়ে দলটির হয়ে ৫টি চ্যাম্পিয়নশিপও জিতেছেন। এবার তাকে ছাড়তে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।উল্লেখ্য,রুবেন আমোরিম ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পর থেকেই গুঞ্জন ওঠে রাশফোর্ডকে ছেড়ে দেওয়ার।

সম্প্রতি অনিয়ন্ত্রিত জীবনযাপনের অজুহাত দেখিয়ে দল থেকে ছেঁটে ফেলা হয় তাকে। আমোরিমের অধীনে গত ১২ ডিসেম্বর ইউনাইটেডের জার্সিতে শেষ ম্যাচ খেলেন রাশফোর্ড। এবার কোচকে সন্তুষ্ট করতে না পারার কারণেই ক্লাব ছাড়তে হচ্ছে মার্কাস রাশফোর্ডকে।