
ফারজি টু এবং লুকখে-এর ঘোষণার পর আবারও আলোচনায় বলিউড ও দক্ষিণী দুই ইন্ডাস্ট্রিতেই সমানতালে কাজ করে যাওয়া অভিনেত্রী রাশি খান্না।
সম্প্রতি এই দুই সিরিজের ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন রাশি। গ্ল্যামার ও অভিনয়ের ভারসাম্যে নিজের অবস্থান শক্ত করে তিনি বর্তমানে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন।এর আগে ফারজি সিরিজের প্রথম সিজনে মেঘা চরিত্রে রাশির অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। শাহিদ কাপুর ও বিজয় সেতুপতি-এর মতো তারকাদের পাশে থেকেও তিনি নিজের স্বকীয়তা ধরে রাখতে সক্ষম হন।এবার দ্বিতীয় সিজনে মেঘা চরিত্রের গল্প কোন দিকে মোড় নেবে, তা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। রাজ ও ডিকে পরিচালিত এই সিরিজের সিক্যুয়েলে রাশিকে আরো শক্তিশালী ও চ্যালেঞ্জিং রূপে দেখার অপেক্ষায় ফ্যানরা। অন্যদিকে, লুকখে সিরিজেও নতুন রূপে হাজির হচ্ছেন অভিনেত্রী রাশি খান্না।
এখানে তার বিপরীতে দেখা যাবে কিং-কে।জানা গেছে, এই সিরিজে রাশিকে এমন এক চরিত্রে দেখা যাবে, যা এর আগে তার ক্যারিয়ারে দেখা যায়নি।বিশ্লেষকদের মতে, ফারজি সিজন টু এবং লুকখে,এই দুই প্রজেক্টই রাশি খান্নার ক্যারিয়ারে নতুন এক মাইলফলক হয়ে উঠতে পারে।








