গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports তিন ক্রিকেটারের মৃত্যুতে রশিদ-নবীদের ক্ষোভ

    তিন ক্রিকেটারের মৃত্যুতে রশিদ-নবীদের ক্ষোভ

    0
    131
    ছবি সৌজন্যে : এক্স

    পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে আফগানিস্তানের ক্রিকেটাঙ্গন।

    দেশটির অধিনায়ক রশিদ খানসহ শীর্ষ ক্রিকেটাররা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং জাতীয় মর্যাদার স্বার্থে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহারের আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন করেছেন।এই হামলায় পাকতিকা প্রদেশের আরঘুন জেলার শরানা শহরে প্রীতি ম্যাচ খেলতে যাওয়া স্থানীয় তিন ক্রিকেটার কবির, সিবঘাতুল্লাহ ও হারুন নিহত হন। সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে রশিদ খান ঘটনাটিকে বেদনাদায়ক বলে অভিহিত করেছেন এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলাকে অমানবিক ও বর্বরতা বলে মন্তব্য করেছেন।রশিদ লিখেছেন, আফগানিস্তানে সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় নারী, শিশু এবং এমন তরুণ ক্রিকেটাররা নিহত হয়েছেন, যারা একদিন নিজেদের দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছিল।এই অন্যায় ও অবৈধ কর্মকাণ্ড মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং এর জবাবদিহি নিশ্চিত করতে হবে।রশিদ আরো জানিয়েছেন , পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে সরে দাঁড়ানোর এসিবির সিদ্ধান্ত তিনি স্বাগত জানাচ্ছেন, কারণ জাতীয় মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে।মৃত তিন ক্রিকেটার কবীর, শিবঘাতুল্লা এবং হারুনের মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁরা। তিন জনের মধ্যে কবীরকে আফগানিস্তানের ভবিষ্যতের তারকা হিসাবে বিবেচনা করা হচ্ছিল। ক্লাব পর্যায়ের ক্রিকেটে কবীর নজর কাড়ছিলেন গত দু’মরসুম ধরে। ধারাবাহিকতার জন্য আফগানিস্তানের দক্ষিণ প্রাদেশিক অনূর্ধ্ব-২৩ প্রশিক্ষণ শিবিরে ডাক পেয়েছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আফগানিস্তানের জাতীয় নির্বাচকদের নজরেও ছিলেন।পাকতিকা প্রদেশের বাসিন্দা শিবঘআতুল্লা ছিলেন জোরে বোলার।

    হাতে ছিল ভাল ইনসুইং। পাকতিকা প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন। হারুন ছিলেন প্রতিভাবান অলরাউন্ডার। টেনিস বলের ক্রিকেট থেকে উঠে এসেছিলেন।