গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports টেস্ট ক্রিকেটে অনন্য প্রতিভা রশিদ খান

    টেস্ট ক্রিকেটে অনন্য প্রতিভা রশিদ খান

    0
    133
    ছবি সৌজন্যে : এক্স

    চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেই আফগান লেগ স্পিনার রশিদ খান দেখালেন কেন তাকে ক্রিকেট দুনিয়ার এক অনন্য প্রতিভা বলা হয়।বুলাওয়ের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দু’ ইনিংসে মোট ১০ উইকেট নিয়ে রশিদ আবারও প্রমাণ করলেন তার দুর্দান্ত ফর্ম।

    টেস্ট ক্যারিয়ারের মাত্র ৬ ম্যাচে তৃতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট নেওয়া রশিদ এরই মধ্যে জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়।সব মিলিয়ে রশিদ খানের টেস্ট ক্যারিয়ার যেন এক গল্পের মতো। ৬ টেস্টের ক্যারিয়ারেই তিনবার ম্যাচে ১০ উইকেট পাওয়া রশিদের মোট উইকেট ৪৪টি।টেস্ট ইতিহাসে প্রথম ৬ টেস্টে রশিদের চেয়ে বেশি উইকেট নেওয়ার বোলার আছেন মাত্র দু’জন। এদের একজন চার্লি টার্নারকে ছোঁয়ার কোনো সম্ভাবনা এই টেস্টে আর নেই রশিদের। ১৯ শতকের অস্ট্রেলিয়ার বোলার ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টে উইকেট পেয়েছিলেন ৫০টি।টার্নারকে ছুঁতে না পারলেও প্রথম ৬ টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় দুইয়ে উঠে আসার সম্ভাবনা আছে রশিদের। দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিল্যান্ডার প্রথম ৬ টেস্টে পেয়েছিলেন ৪৫ উইকেট। জিম্বাবুয়ের শেষ ২ উইকেট নিতে পারলে রশিদের উইকেট হবে ৪৬টি।

    সব মিলিয়ে টেস্টে ১০ জন বোলার ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টের ৪০ উইকেটের বেশি পেয়েছেন। তবে তাদের কেউ রশিদের মতো তিনবার ১০ উইকেট নিতে পারেননি। রশিদের এমন ধারাবাহিকতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।